নুয়ান তুষারা—বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা এ নামটি নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না। ২৯ বছর বয়সী এই লঙ্কান পেসার মানেই স্লিঙ্গি অ্যাকশনের দুঃস্বপ্ন। তুষারা মানেই ফুল লেংথ ও লেট আউটসুইং। তুষারা মানেই ইয়র্কার। তুষারা মানেই ভাঙা স্টাম্পের নাচন।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শেষে হয়তো এই দৃশ্যগুলোই বাংলাদেশের ব্যাটসম্যানদের চোখে ভাসছে। অথচ লঙ্কানদের প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হারানোর আশা নিয়ে আজ খেলতে নেমেছিল বাংলাদেশ দল। কিন্তু লঙ্কানদের করা ৭ উইকেটে ১৭৪ রানে আটকানোর পর রান তাড়ায় যা হলো তা এককথায় অবিশ্বাস্য।
No comments:
Post a Comment